Apan Desh | আপন দেশ

ছাত্র আন্দোলনে শহীদদের জাতীয় বীর ঘোষণা করতে রুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৪

ছাত্র আন্দোলনে শহীদদের জাতীয় বীর ঘোষণা করতে রুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জাতীয় বীর ঘোষণা করতে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এ রুলে আহত-নিহতের পরিবারকে পুর্নবাসনের কথা বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট রায়হান আলম ও জাকিয়া হুমায়রা তমা।

মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে জুলাই-আগস্টে শহীদদের জাতীয় বীর ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজের এ রিট দায়ের করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়