Apan Desh | আপন দেশ

ইস্টার্ন ব্যাংক ট্রেইনি অফিসার নিয়োগ দেবে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ১৬ জুলাই ২০২৪

আপডেট: ১২:৪৩, ১৬ জুলাই ২০২৪

ইস্টার্ন ব্যাংক ট্রেইনি অফিসার নিয়োগ দেবে

ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি ট্রেইনি অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক লিমিটেড

পদের নাম: ট্রেইনি অফিসার

বিভাগ: কার্ডস অ্যাকুইজিশন

চাকরির ধরন: বেসরকারি চাকরি

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই ২০২৪

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিসে কাজের দক্ষতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজের ৬ মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা ও চট্টগ্রাম

বেতন: ৩১,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জনাতে এখানে ক্লিক করুন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement