ছবি: সংগৃহীত
রোহিঙ্গা সংকটের বোঝা অনির্দিষ্টকাল বহন করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে। আর এ সংকটের টেকসই সমাধানও মিয়ানমারেই রয়েছে। বছরের পর বছর মানবিক সহায়তা দিয়ে বাংলাদেশ দায়িত্ব পালন করলেও অনির্দিষ্টকাল এ বোঝা বহন করা সম্ভব নয়।
সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানান তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের দ্বিতীয় দিনে উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখেন।
তার বক্তক্যে রোহিঙ্গা সংকট ওঠে আসে। দীর্ঘস্থায়ী এ সংকটের কারণে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, পরিবেশ ও নিরাপত্তাগত চাপের কথা তুলে ধরেন তিনি।
আরও পড়ুন<<>> গাজী নজরুলের গাড়িচালক মরিয়মের মামা ওবায়দুর কারাগারে
প্রধানমন্ত্রী বলেন, মানবিক সহায়তা রাজনৈতিক নিষ্ক্রিয়তার অজুহাত হতে পারে না। সংকটের জন্ম মিয়ানমারে, আর সেখানেই সমাধান খুঁজে নিতে হবে।
২০১৭ সালের সহিংসতার পর সংকট আরও গভীর হয় জানিয়ে তারেক রহমান বলেন, মানবিকতার অজুহাতে চিরদিন এটা মেনে নেয়া যায় না।
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সোচ্চার হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী সমস্যা সমাধানে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































