Apan Desh | আপন দেশ

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত মতবিনিময় সভা

বরগুনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত মতবিনিময় সভা

ছবি: আপন দেশ

বরগুনা জেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন অংশীজনের সমন্বয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বিত মতবিনিময় সভা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, ইউনিসেফ বরিশাল ও খুলনার প্রতিনিধি মো. আবদুল জলিল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। 

আরও পড়ুন<<>>তথ্য চেয়ে আবেদন করায় সাংবাদিককে ইউএনওর হুমকি  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি  সোহেল হাফিজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর সালেহসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম প্রতিনিধিরা।

সভায় ডেঙ্গুর ভয়াবহতা বিবেচনায় নিয়ে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রচার-প্রচারণাকে আরও কার্যকর ও জনগণমুখী করার ওপরও আলোচনা করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়