ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ যোগাযোগের মাধ্যমে নিজেদের অবস্থান ও শর্ত স্পষ্ট করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে এ বার্তা পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এ বিষয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএনের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
আরও পড়ুন: আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহবান ট্রাম্পের
তিনি বলেন, কাতারি মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে ইরান কয়েকটি শর্ত উপস্থাপন করেছে। এর মধ্যে রয়েছে সব ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্রের কথিত ‘আগ্রাসী কর্মকাণ্ড’ বন্ধ করা।
তিনি আরও বলেন, ইরানের শর্তগুলোর মধ্যে নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক যুদ্ধ বন্ধ করা। জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































