Apan Desh | আপন দেশ

ইরান যুদ্ধ নিয়ে বড় বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৩, ৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১০:১৩, ৪ সেপ্টেম্বর ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে বড় বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ কবে শেষ হবে, তার কোনো সম্ভাব্য সময়সীমা দিতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 

তার দাবি, বর্তমানে বড় ধরনের সামরিক অভিযান চলছে না। তবে বিভিন্ন এলাকায় সংঘাত ফের তীব্র হওয়ার বিষয়টি স্বীকার করেছেন তিনি।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে ভ্যান্স বলেন, চলমান পরিস্থিতিকে তিনি সরাসরি ‘যুদ্ধ’ বলতে চান না। তার ভাষায়, ‘এই মুহূর্তে সক্রিয়ভাবে গোলাগুলি চলছে না।’ তবে কোথাও কোথাও সংঘাত বেড়েছে বলেও স্বীকার করেন তিনি।

ভ্যান্সের এই বক্তব্য আসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দিন ধরে চলা তীব্র সামরিক উত্তেজনার পর। তিনি দাবি করেন, বড় ধরনের সামরিক অভিযান প্রায় ছয় সপ্তাহ স্থায়ী হয়েছিল এবং এই সময়ে ইরানের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন : তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু

তবে যুদ্ধের অবসানের নির্দিষ্ট সময় নিয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর দিতে পারেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যখন আপনি জানতে চান, এটি কখন শেষ হবে, তখন আসলে আপনি জানতে চাইছেন-ইরানিরা কখন জাহাজে হামলা বন্ধ করবে?’

ভ্যান্স বলেন, ‘বাস্তবতা হলো, এর উত্তর আমি জানি না। এ বিষয়ে আপনাকে ইরানিদেরই জিজ্ঞেস করতে হবে।’

চলমান সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হরমুজ প্রণালীর দিকেও দৃষ্টি আকর্ষণ করেন ভ্যান্স। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথ দিয়ে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে ইরান।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়