ছবি : সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্র বর্তমানে কেউ কাউকে আক্রমণ করছে না। তাদের মধ্যে কোনো আলোচনাও চলছে না। তবে বাকযুদ্ধ থেমে নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানেরর শীর্ষ নেতামের মধ্যে কথার লড়াই চলছে। এমন পরিস্থিতে আবারো যুদ্ধ শুরু হলে আগের চেয়ে আরও বেশি ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
তার এখন নতুন অস্ত্র তৈরি করছে বলেও জানিয়েছেন এক মুখপাত্র। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আরও পড়ুন<<>>ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা
আইআরজিসির মুখপাত্র সারদার মোহেব্বি জানান, তাদের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডের ধ্বংসক্ষমতা আগের যুদ্ধগুলোর তুলনায় অনেক বেশি।
তিনি বলেন, আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্ত্র আগের তুলনায় সব দিক থেকেই ভিন্ন হবে।
হেব্বি আরও জানান, নতুন অস্ত্রের মধ্যে আরও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন প্রজন্মের ওয়ারহেড থাকবে। পাশাপাশি এসব ক্ষেপণাস্ত্রের পাল্লাও আগের তুলনায় বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, ইরান এখনও নিয়মিতভাবে অস্ত্র উৎপাদন করে যাচ্ছে এবং ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতের জন্য নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়াচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































