Apan Desh | আপন দেশ

ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২২, ১৪ আগস্ট ২০২৬

ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট

ফাইল ছবি, আপন দেশ

আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লি সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

২০২৬ সালে ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জোটটির ১৮তম শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কো-অপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’ বা স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তোলা।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন পেজেশকিয়ান। ওই বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

আরও পড়ুন<<>>খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি

এদিকে ২০২৪ সালে মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরান ব্রিকসের পূর্ণ সদস্য হয়। ২০২৫ সালে ইন্দোনেশিয়া যোগ দেয়ার পর জোটটির পূর্ণ সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১-তে।

এর আগে চলতি বছরের জুনে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নয়া দিল্লিতে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতি প্রশমনে ভারতের আরও বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়