ছবি : সংগৃহীত
ইরানের নিরাপত্তাকাঠামোয় বড় পরিবর্তন এনেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে সাবেক ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) প্রধান মোহসেন রেজায়িকে নিযুক্ত করেছেন তিনি।
নতুন দায়িত্বের পাশাপাশি রেজায়ি এ কাউন্সিলে খামেনির প্রতিনিধির দায়িত্বও পালন করবেন। ফলে ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে চলে এলেন তিনি।
রেজায়ি এ পদে মোহাম্মদ বাঘের জোলঘাদরের স্থলাভিষিক্ত হয়েছেন। মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আলী লারিজানি নিহত হওয়ার পর জোলঘাদর এ দায়িত্ব নিয়েছিলেন।
আরও পড়ুন<<>>অবশেষে মোজতবা খামেনির ভিডিও প্রকাশ্য
মোহসেন রেজায়ি এর আগে দীর্ঘদিন আইআরজিসির নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য। এ পরিষদ দেশটির পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হলে তা মীমাংসায় ভূমিকা রাখে। একই সঙ্গে গার্ডিয়ান কাউন্সিল আইন পর্যালোচনা এবং সরকারি পদে প্রার্থী যাচাইয়ের দায়িত্ব পালন করে।
১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময়ও রেজায়ি গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্বে ছিলেন।
এদিকে নেতৃত্বে এ পরিবর্তনের অংশ হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন মোজতবা খামেনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































