ছবি : সংগৃহীত
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ও বেসরকারি উভয় খাতে ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত।
শুক্রবার (২৮ আগস্ট) ঈদে মিলাদুন্নবীর ছুটি পালন করবেন দেশটির নাগরিকেরা।
এ ঘোষণার ফলে দেশটিতে যাদের স্বাভাবিক সাপ্তাহিক ছুটি শনি ও রোববার, তারা টানা ৩ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন। তবে শারজাহ প্রদেশের সরকারি কর্মচারীরা তাদের নিয়মিত সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে আগে থেকেই শুক্রবারে ছুটি পেয়ে থাকেন।
১২ রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। এ দিন মানব জাতির শিরোমণি মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন।
আরও পড়ুন : ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল
এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































