Apan Desh | আপন দেশ

আসামে বন্যায় নিহত বেড়ে ৬২

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৫, ২৫ জুলাই ২০২৬

আসামে বন্যায় নিহত বেড়ে ৬২

ছবি: সংগৃহীত

বন্যায় বিপর্যয়ে ভারতের আসাম রাজ্য। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৬২ জনে।

এছাড়া ভারী বর্ষণের কবলে গুজরাট। ১০০ বছরের চতুর্থ সর্বোচ্চ- ৩০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আহমেদাবাদে। তীব্র বন্যায় বন্ধ সব স্কুল, মুম্বাই-আহমেদাবাদ মহাসড়কে ১৫ ঘণ্টার বেশি সময় ধরে আটকে হাজারো মানুষ। রেড অ্যালার্ট অব্যাহত।

শনিবার (২৫ জুলাই) যানচলাচল বন্ধ আহমেদাবাদ-বিরামগাম মহাসড়কে।

১৫ ঘণ্টার বেশি সময় ধরে পানির মধ্যে হাজারও মানুষ আটকে রয়েছে মুম্বাই-আহেমদাবাদ মহাসড়কে। দামান গঙ্গা নদীতে পানি উপচে পরিস্থিতি আরও জটিল হয়েছে গুজরাট-মহারাষ্ট্র সীমান্তে। বৃষ্টি আরও বাড়তে পারে বলে চলছে বেশ কিছু এলাকায় চলছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট।

আরও পড়ুন <<>> নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ

অন্যদিকে দক্ষিণপূর্বের আসাম রাজ্যে সপ্তাহব্যাপী বন্যায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। টানা বর্ষণে এশিয়া মহাদেশের অন্যতম বড়- ব্রহ্মপুত্র নদে পানি বেড়ে ভেসে গেছে প্রায় ৯০০ গ্রাম; পানির নিচে দেড় লাখ একর কৃষিজমি। বিদ্যুৎবিহীন সাত হাজার বাড়িঘর; ১২ জেলায় গৃহহীন সাত লাখের বেশি মানুষ।

সরকারিভাবে পরিচালিত ৩৬৩টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে মাত্র তিন লাখ মানুষের। ত্রাণ পৌঁছাতে হেলিকপ্টার থেকে বন্যাদুর্গত এলাকায় ফেলা হচ্ছে খাদ্য ও অন্যান্য জরুরি পণ্য। ধানসিঁড়ি-কুশিয়ারাসহ চার নদীতে পানি এখনও বিপৎসীমার ওপরে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়