Apan Desh | আপন দেশ

মোজতবা খামেনির সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৯, ৩ জুন ২০২৬

মোজতবা খামেনির সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের পড ফোর্স ওয়ান পডকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ ইঙ্গিত দেন।

এছাড়াও সাক্ষাৎকারে জানান, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এ বিষয়ে দেশটি ইতোমধ্যে সম্মতি জানিয়েছে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, আমরা কোনোভাবেই তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না। আর তারা ইতোমধ্যে রাজি হয়েছে যে তারা কোনও পারমাণবিক অস্ত্র রাখবে না। এটিই ছিল সবচেয়ে বড় বিষয়।

তিনি বলেন, ইরানের কোনও নৌবাহিনী নেই। তাদের কোনও বিমানবাহিনী নেই। তাদের সেনাসংখ্যাও অত্যন্ত কম। তাদের কোনও নেতৃত্ব নেই, কোনও নেতৃত্বই নেই। তাদের অর্থনীতি ভেঙে পড়ছে। সেখানে ২৫০ শতাংশ মূল্যস্ফীতি চলছে। একটি দেশের যত রকমের খারাপ পরিস্থিতি হতে পারে, তার সবই সেখানে রয়েছে।

হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে ট্রাম্প জানান, এ অচলাবস্থা খুব বেশি দিন স্থায়ী হবে বলে তিনি মনে করেন না।

তিনি আরও বলেন, আমি মনে করি এ সমস্যার সমাধান বেশ দ্রুতই হয়ে যাবে। একই সঙ্গে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘সামরিকভাবে অত্যন্ত বড় সাফল্য’ পাচ্ছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন <<>> কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের নতুন নেতৃত্ব সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প নিশ্চিত করেন যে, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এ আলোচনার সঙ্গে যুক্ত রয়েছেন। ট্রাম্প বলেন, তিনি নিশ্চিতভাবেই যুক্ত আছেন।

মোজতবা খামেনির ভূমিকা নিয়ে ট্রাম্প আরও বলেন, বলা হচ্ছে যে তিনিই সব সিদ্ধান্ত অনুমোদন করছেন, কারণ দীর্ঘদিন ধরে ওখানের নিয়মটাই এমন। প্রথমে তার বাবা এবং এখন তিনি, আমার ধারণা এটি একটি উত্তরাধিকার। তবে তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া বেশ ভালোই হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো কোনও একপর্যায়ে আমাদের দেখাও হতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়