ছবি : সংগৃহীত
ইরানকে ঘিরে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস হার্স্ট।
বুধবার (২৯ এপ্রিল) হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক শুনানিতে তিনি কংগ্রেসের আইনপ্রণেতাদের এ তথ্য জানান।
জুলস হার্স্ট বলেন, মোট ব্যয়ের বড় অংশই গেছে অস্ত্রশস্ত্র খাতে। এছাড়া উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়েছে রক্ষণাবেক্ষণ এবং নতুন সামরিক সরঞ্জাম পাঠাতে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতা নিহত হন।
আরও পড়ুন <<>> দিনভর উত্তেজনায় শেষ হলো পশ্চিমবঙ্গের ভোট গ্রহণ
এ হামলায় কয়েক হাজার বেসামরিক মানুষের মৃত্যু হয়। আহত হন আরও বহু মানুষ।
এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে এবং দখলকৃত ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

























