ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নমনীয়তা প্রদর্শন করেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। তার দাবি, তেহরান এখন সরাসরি আলোচনায় বসতে আগ্রহী। কিন্তু যুক্তরাষ্ট্রের এমন দাবি অস্বীকার করেছে তেহরান।
শনিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
এদিকে, দ্বিতীয় দফায় আলোচনার অংশ হিসেবে মার্কিন কর্মকর্তা জারেড কুশনার ও স্টিভ উইটকফের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো (সরাসরি) বৈঠকের পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের অবস্থান পাকিস্তানের মাধ্যমেই জানিয়ে দেয়া হবে।’
আরও পড়ুন : বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
মুখপাত্র নিশ্চিত করেন, মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে ইসলামাবাদে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।


















