Apan Desh | আপন দেশ

হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:২২, ২৩ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ইরানের হামলা

ছবি : সংগৃহীত

ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এরপর হরমুজ প্রণালিতে ৩টি জাহাজে হামলা এবং দুটি জাহাজ জব্দ করেচে ইরান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

আইআরজিসি নৌবাহিনীর দাবি, তারা ‘এমএসসি ফ্রানচেসকা’ এবং ‘এপামিনোন্দাস’ নামের দুটি জাহাজ জব্দ করেছে। তাদের অভিযোগ, জাহাজ দুটি অনুমতি ছাড়াই চলাচল করছিল, একাধিকবার নিয়ম ভঙ্গ করেছে এবং গোপনে প্রণালি ছাড়ার চেষ্টা করেছে। এ ছাড়া নেভিগেশন সিস্টেমে কারচুপির অভিযোগও আনা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, তারা প্রণালি দিয়ে চলাচলরত জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং ‘নিয়ম ভঙ্গকারীদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনার পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই জলপথে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে রোববার (১৯ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ‘তুসকা’ নামের জাহাজটি সতর্কবার্তা উপেক্ষা করায় মার্কিন নৌবাহিনী সেটি জব্দ করে। 

আরও পড়ুন : হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ

যুক্তরাষ্ট্রের দাবি, এটি তাদের নৌ অবরোধ কার্যক্রমের অংশ ছিল। 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইরান জানায়, এটি যুদ্ধবিরতির লঙ্ঘন এবং সশস্ত্র জলদস্যুতা।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়