Apan Desh | আপন দেশ

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৩, ২৩ এপ্রিল ২০২৬

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ

ছবি : আপন দেশ

হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ উপলক্ষে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। তবে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

তথ্যটি নিশ্চিত করে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনের কারণে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও ভারতে কোনো পণ্য রফতানি করা হচ্ছে না।

আরও পড়ুন : আরও ২ জেলায় নতুন ডিসি নিয়োগ

তিনি আরও জানান, সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবারও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে আগামী শনিবার থেকে পুনরায় হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়