Apan Desh | আপন দেশ

ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৯, ১৪ এপ্রিল ২০২৬

ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘চোয়ে হিয়ন’ থেকে পরীক্ষামূলকভাবে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)  এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, দেশটির নেতা কিম জং উন রোববার (১২ এপ্রিল) জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এ উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন।

প্রতিবেদন অনুযায়ী, মহড়ার উদ্দেশ্য ছিল যুদ্ধজাহাজটির সমন্বিত অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উন্নত অ্যান্টি-জ্যামিং নেভিগেশন প্রযুক্তি পরীক্ষা করা, পাশাপাশি নাবিকদের উৎক্ষেপণ প্রক্রিয়ায় দক্ষ করে তোলা।

কেসিএনএ জানায়, ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৭ হাজার ৮৬৯ থেকে ৭ হাজার ৯২০ সেকেন্ড এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো ১ হাজার ৯৬০ থেকে ১ হাজার ৯৭৩ সেকেন্ড পূর্বনির্ধারিত গতিপথে উড়ে ইয়েলো সি অতিক্রম করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

আরও পড়ুন <<>> বন্দর অবরোধ যুক্তরাষ্ট্রের বিপজ্জনক পদক্ষেপ: চীন

এসময় নির্মাণাধীন আরও দুটি ডেস্ট্রয়ারের অস্ত্র পরিকল্পনা সম্পর্কেও কিমকে অবহিত করা হয়। সাম্প্রতিক প্রতিরক্ষা অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা জোরদারের ওপর গুরুত্ব দেন।

কিম জং উন বলেন, শক্তিশালী ও নির্ভরযোগ্য পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা দেশের সর্বোচ্চ অগ্রাধিকার। এ জন্য আক্রমণ সক্ষমতা বৃদ্ধি এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

এর আগে গত সপ্তাহেও উত্তর কোরিয়া ক্লাস্টার ওয়ারহেডযুক্ত একটি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে জানিয়েছিল দেশটি। এছাড়া পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী নামপোতে তৃতীয় ডেস্ট্রয়ারের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে বলেও জানা গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়