Apan Desh | আপন দেশ

খাদ্য সঙ্কট

বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা

বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা

ইরান–ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে না—এটি এখন বৈশ্বিক কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় রাসায়নিক সারের আন্তর্জাতিক সরবরাহ প্রায় অচল হয়ে পড়েছে, যা বিশ্বব্যাপী কৃষি উৎপাদনে গুরুতর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ সংকট অব্যাহত থাকলে বিশ্বে ফসল উৎপাদন প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। কারণ সারের অভাবে অনেক দেশ সময়মতো ফসল রোপণ করতে পারছে না। ইতোমধ্যে এশিয়ার কয়েকটি দেশে চাষাবাদের উপযুক্ত সময় পার হয়ে গেছে, যা ভবিষ্যতে খাদ্য ঘাটতির ঝুঁকি বাড়াচ্ছে।

১১:১০ পিএম, ২ মে ২০২৬ শনিবার

খাদ্যপণ্যের দাম বাড়ার ইঙ্গিত জাতিসংঘের

খাদ্যপণ্যের দাম বাড়ার ইঙ্গিত জাতিসংঘের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন করে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলা এবং তেহরানের প্রতিশোধমূলক পদক্ষেপের কারণে সংঘাত তীব্র হয়ে উঠেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সতর্ক করেছে, এ অস্থিরতার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে খাদ্যপণ্যের দামে। এফএওর সাম্প্রতিক ‘ফুড প্রাইস ইনডেক্স’ অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ২.৪ শতাংশ বেড়েছে। এটি টানা দ্বিতীয় মাসের ঊর্ধ্বমুখী প্রবণতা।

০৮:৩৫ পিএম, ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার

গাজায় তীব্র খাদ্য শঙ্কটের শঙ্কা

গাজায় তীব্র খাদ্য শঙ্কটের শঙ্কা

ফিলিস্তিনের গাজায় তীব্র খাদ্য শংকটের সম্ভাবনা রয়েছে। বলে জানিয়েছে ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি। বুধবার (১৬ অক্টোবর) বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। লাজারিনি বলেন, গাজায় আবার দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের ফলে বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে গেছে। সেখানে সত্যিকারের ঝুঁকি তৈরি হয়েছে। আমরা এমন একটি পরিস্থিতিতে প্রবেশ করছি যেখানে দুর্ভাগ্যবশত আবারও দুর্ভিক্ষ বা তীব্র অপুষ্টির সম্ভাবনা রয়েছে। আসন্ন শীত এবং গাজার সাধারণ মানুষের দুর্বল প্রতিরোধ ব্যবস্থা সব মিলে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। ত্রাণ বিতরণের বিষয় উল্লেখ করে লাজারিনি বলেন, গত দুই থেকে তিন সপ্তাহে গতকাল ছাড়া গাজার উত্তরে কোনো ত্রাণ প্রবেশ করেনি।

১১:১৭ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement