ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ইরানে গত চার সপ্তাহ ধরে কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতিটিকে ‘ডিজিটাল অন্ধকার’ হিসেবে উল্লেখ করেছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস।
নেটব্লকস জানিয়েছে, টানা প্রায় এক মাস ধরে দেশটির সাধারণ মানুষ বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এ দীর্ঘমেয়াদি ইন্টারনেট ব্ল্যাকআউট নাগরিকদের তথ্যপ্রাপ্তি ও যোগাযোগের মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
এটি চলতি বছরে প্রথম নয়। এর আগে জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময়ও কয়েক সপ্তাহের জন্য দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।
আরও পড়ুন <<>> শারীরিক সম্পর্কের বিনিময়ে নারীদের মন্ত্রিত্ব দেন মোদি
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ইরানে এক ধরনের দ্বি-স্তরবিশিষ্ট ইন্টারনেট ব্যবস্থা চালু রয়েছে। এর একটি স্তরে সরকার সংশ্লিষ্ট উচ্চপদস্থ ব্যক্তি ও ক্ষমতাসীন মহল নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।
অন্যদিকে সাধারণ নাগরিকদের জন্য ইন্টারনেট ব্যবহারে কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। তাদের অনেককেই বাধ্য হয়ে দেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ক ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক ব্যবহার করতে হচ্ছে, যা একটি নিয়ন্ত্রিত ডোমেস্টিক প্ল্যাটফর্ম।
বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতি শুধু তথ্যপ্রবাহ ব্যাহতই করছে না, বরং দেশের ভেতরে স্বচ্ছতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও বড় ধরনের প্রভাব ফেলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































