Apan Desh | আপন দেশ

ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানালেন বাইডেন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭, ২০ জানুয়ারি ২০২৫

ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানালেন বাইডেন

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ নেয়ার আগে বাইডেনের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসে যান ট্রাম্প। ওই সময় বাইডেনের সঙ্গে তার স্ত্রী জিল বাইডেনও ছিলেন। 

বাইডেন ট্রাম্পকে বলেন, ‘বাড়িতে আপনাকে স্বাগতম’। দরজায় অল্প কথা বলে তারা চারজনই হোয়াইট হাউসের ভেতর প্রবেশ করেন। 

সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। মার্কিন মসনদে তার এ ফেরা বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে।

ধারণা করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার পরই তার ঘোষিত ‘আমেরিকা ফার্স্ট’ মূলনীতি বাস্তবায়ন শুরু করবেন। ট্রাম্পের এই এজেন্ডা মার্কিন পররাষ্ট্রনীতির খুঁটিনাটি তো পরিবর্তন করবেই। পাশাপাশি এর ফলে আমেরিকার সীমানার বাইরে বসবাস করা কোটি মানুষের জীবনও ব্যাপকভাবে প্রভাবিত হবে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো জামালপুরে ভুল প্রশ্নপত্রে ১০০ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা খামেনির শেষকৃত্যে মার্কিন হস্তক্ষেপ, অংশ নেয়নি ১৩ দেশ দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী খামেনির দাফনের জন্য ইরানকে ‘ছুটি’ দিয়েছে: ট্রাম্প আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: এলজিআরডি মন্ত্রী জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মিশর কেপ ভার্দের স্বপ্নযাত্রা থামিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা ভেনেজুয়েলার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ২৬৪৫ খামেনির শেষ বিদায়ে তেহরানে মানুষের ঢল