Apan Desh | আপন দেশ

কঙ্গোতে নৌকাডুবে নিহত অন্তত ৮০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫২, ১৩ জুন ২০২৪

আপডেট: ০৯:৫২, ১৩ জুন ২০২৪

কঙ্গোতে নৌকাডুবে নিহত অন্তত ৮০

ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে নৌকা ডুবে ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বুধবার (১২ জুন) দেশটির রাজধানী কিনশাসার মাই-এনডম্বে থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দূরের কোয়া নদীতে ওই দুর্ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাতে যাত্রার সময় ওই দুর্ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, অন্ধকারে কিছু দেখা না যাওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে। মাই-এনডম্বে প্রদেশের গভর্নর রিটা বোলা দুলা সংবাদমাধ্যম রয়টার্সকে বলেছেন, এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন>> কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩৯

প্রেসিডেন্টের কার্যালয় থেকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় যেন আর না ঘটে, সেজন্য এ দুর্ভাগ্যজনক ঘটনার প্রকৃত কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ফেলিক্স।

ভুক্তভোগীদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩