Apan Desh | আপন দেশ

ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কাশানি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ৩ মার্চ ২০২৪

ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কাশানি মারা গেছেন

ইরানের প্রবীণ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কাশানি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২ মার্চ) হার্ট অ্যাটাকে মারা যান। দেশটির সংবাদ সংস্থা ইরনা ও মেহের নিউজ এ তথ্য জানিয়েছে।  

আয়াতুল্লাহ কাশানি ছিলেন তেহরানের জুমার নামাজের অন্তর্বর্তীকালীন নেতা। এছাড়া দেশটির অ্যাসেম্বলির বিশেষজ্ঞ দলের একজন সদস্য। দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচন ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে এ বিশেষজ্ঞ দলটি। 

ইরানের সংবাদ সংস্থা ইরনা বলছে, ১৯৩১ সালের ৩ অক্টোবর জন্মগ্রহণ করেন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কাশানি। সে হিসেবে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। 

সিনিয়র এ আলেম তেহরানের শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয়ের প্রধানও ছিলেন। তিনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে বিজয়ের পরে বিভিন্ন ধর্মীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ