Apan Desh | আপন দেশ

ইসরায়েল ৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

ইসরায়েল ৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে

হামাসের সাথে নতুন বন্দি বিনিময় চুক্তির বিষয়ে রিপোর্ট প্রকাশ্যে এসেছে। জানা গেছে, ৪০ ইসরায়েলি জিম্মিকে মুক্তির বিনিময়ে ৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। খবর প্রেস টিভি।

এ চুক্তির আওতায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি হতে পারে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে সম্প্রতি হওয়া আলোচনার পর এ সিদ্ধান্ত এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানানো হয়েছে, ইসরায়েল ৪০ জিম্মির বিনিময়ে ৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে রাজি হয়েছে।

এছাড়াও ইসরায়েল ক্রমান্বয়ে বাস্তুচ্যুত গাজার বাসিন্দাদের উত্তর গাজায় ফিরতে দেয়ার বিষয়েও রাজি হয়েছে। তারা গাজার উপর দিয়ে যুদ্ধবিমান ওড়ানোও বন্ধ রাখতে রাজি আছে। দিনে আট ঘণ্টা বন্ধ থাকবে গোয়েন্দা নজরদারিও।

ইসরায়েলের প্রতিনিধিরা দোহায় কাতারের আমিরের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার পরই এ খবর প্রকাশ্যে এলো। কাতারের আমির আলাদাভাবে হামাস নেতাদের সঙ্গেও কথা বলেছেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু