‘বন্দিবিনিময় চুক্তির আওতায় আসামিদের ফেরত চাওয়া হবে’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যার অভিযোগে ভারতে আটক দুই বাংলাদেশিকে ফেরত চাওয়া হবে। সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ ইসলাম বলেন, হাদী হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ভারতীয় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে বলে আমরা জানতে পেরেছি। সত্যি হয়ে থাকলে বন্দিবিনিময় চুক্তির আওতায় তাদের ফেরত চাওয়া হবে। কূটনীতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে এ দুজনকে ফিরিয়ে আনা হবে।
০৭:০৬ পিএম, ৯ মার্চ ২০২৬ সোমবার