Apan Desh | আপন দেশ

ইসরায়েলি বাহিনীর হামলা

গাজায় ১২০ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ২৮ জানুয়ারি ২০২৪

গাজায় ১২০ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরেক সাংবাদিক নিহত হয়েছেন। এনিয়ে ১২০ জন সাংবাদিক নিহত হলেন। তিন মাসের বেশি সময়ের যুদ্ধ চলছে। নিহত সাংবাদিকের নাম ইয়াদ আহমাদ আল-রাওয়াগ। তিনি সাউত আল-আকসা রেডিওর উপস্থাপক।

এক বিবৃতিতে আল-আকসা রেডিও জানিয়েছে, শুক্রবার নুসিরাত শরণার্থী শিবির এলাকায় ইয়াদের বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছেন।

স্থানীয় ও আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, ২০২১ ও ২০২২ সালে বিশ্বব্যাপী ১০৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। অন্যদিকে ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত ১২০ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

আরও পড়ুন>> আল-জাজিরার সাংবাদিকের পরিবারের ২২ সদস্য নিহত

গাজার জনসংযোগ দফতরের দাবি, সেখানে ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করছে ইসরায়েলি সেনারা। যুদ্ধ নিয়ে ফিলিস্তিনি কণ্ঠকে নীরব ও সত্যকে আড়াল করতে, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তথ্য পৌঁছাতে, বাধা দিতে এসব করছে তারা।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ২৬ হাজার ২৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশই শিশু ও নারী। এছাড়া আহত হয়েছেন আরও ৬৪ হাজার ৭৯৭ জন মানুষ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু