Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৭, ২৫ জুন ২০২৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ের মধ্যে আরও ৩২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মৃত দুজনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ৬০ ও অপরজনের বয়স ৩৭।

আরওপড়ুন<<>>জ্বরের সঙ্গে শরীর ব্যথা হলে করনীয়

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সর্বাধিক ১১৮ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭১ জন (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ঢাকা বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৭০ জন। মৃতদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।

আপন দেশ/এমএইচ

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch