Apan Desh | আপন দেশ

মাঙ্কিপক্স টিকার অনুমোদন দিলেন ডব্লিউএইচওর

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১১:১০, ১৪ সেপ্টেম্বর ২০২৪

মাঙ্কিপক্স টিকার অনুমোদন দিলেন ডব্লিউএইচওর

ছবি: সংগৃহীত

মাংকি পক্স বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রথম ভ্যাকসিন অনুমোদন করেছে। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস এ ঘোষণা দেন। 

মাংকি পক্সের বিশ্বব্যাপী বিস্তার এ বছর আফ্রিকার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে শুরু হয়েছিল। দেশটিতে মাংকি পক্স প্রথম টিকা এমভিএ-বিএন পৌঁছানোর পর ডব্লিউএইচও এ টিকা প্রদানের অনুমোদন দিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এক বিবৃতিতে বলেছেন, প্রথম মাংকি পক্স ভ্যাকসিনের প্রাথমিক অনুমোদন এ রোগের বিস্তার রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন আমাদের অবশ্যই ভ্যাকসিন জোগাড় ও বিতরণের গতি বাড়াতে হবে। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। যেসব এলাকার মানুষদের টিকা দেয়ার সবচেয়ে বেশি প্রয়োজন তাদের আগে টিকা দিতে হবে। 

এ বছর কঙ্গো প্রজাতন্ত্রে প্রথমবারের মতো মাংকি পক্স ধরা পড়ে। গত বছরের জানুয়ারি থেকে দেশে প্রায় ২২ হাজার মানুষের মধ্যে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ রোগে ৭১৬ জন মারা গেছে। 

আপন দেশ/অর্পিতা

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩