নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তার বিপরিতে নায়িকা হিসেবে থাকছেন টালিউডের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে জায়েদ খান জানালেন, আমার সঙ্গে সায়ন্তিকার ছবি করার ব্যাপারে এমন কোনো আলোচনা হয়নি।
ভারতীয় সূত্রের মতে, জায়েদ খানের বিপরীতে দেখা যাবে সায়ান্তিকাকে। তিনি কলকাতার আনন্দবাজার পত্রিকাকে তেমনটাই জানিয়েছেন। সেখানে তার ভাষ্য, কথা চলছে। কিন্তু এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।
>>>আরও পড়ুন: ছেলের নাম পাল্টে রাজের স্মৃতি মুছে ফেলতে চান পরীমণি!
বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র থেকে আমি দেশে ফিরেছি। এরপর আমি গ্রামের বাড়িতে চলে আসি। এখন সেখানেই অবস্থান করছি। এরমধ্যে কখন তার সঙ্গে আলোচনা হল? এমন কিছু হলে তো আমি নিজেই জানাব। একটি মহল থেকে এমন গুজব ছড়ানো হয়েছে।
সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গিয়েছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































