Apan Desh | আপন দেশ

জয়সওয়ালের সঙ্গে মৃণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩১, ৮ আগস্ট ২০২৬

জয়সওয়ালের সঙ্গে মৃণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন

ছবি: সংগৃহীত

এবার ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠেছে অভিনেত্রী মৃণাল ঠাকুরের। তাদের দুজনকে মুম্বাইয়ের এক ক্যাফেতে এক সঙ্গে দেখা গিয়েছে। তারপর থেকেই সমাজিক যোগাযোগেরমাধ্যমে শুরু হয়ে যায় নতুন জল্পনা।

বান্দ্রা ওয়েস্টের ওই ক্যাফের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর একাধিক ‘ফ্যান পেজ’-এ দাবি করা হয়, মৃণাল এবং যশস্বীর মধ্যে নাকি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। যদিও সে দাবির কোনও নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

এবার সে জল্পনাতেই কার্যত জল ঢাললেন মৃণাল। একটি ইনস্টাগ্রাম পোস্টে তাদের নিয়ে আলোচনা দেখে অভিনেত্রী মন্তব্য করেন, ভাই, শান্ত হন। আমাদের এক সঙ্গে কোথায় দেখলেন? কীভাবে এসব ভাবছেন? আপনারা এত শিক্ষিত হয়েও কীভাবে এমন গুজবকে সত্যি ধরে নিচ্ছেন?

মৃণাল আরও বলেন, দেশে এত কিছু ঘটছে, গুজব না ছড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে বরং বেশি মানুষের কাছে তা পৌঁছোতে পারে।

আরও পড়ুন <<>> ‘জীবনের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল কপালে ইনজেকশন’

মৃণালের এ মন্তব্য প্রকাশ্যে আসতেই ফের তাকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। অনেকেই অভিনেত্রীর স্পষ্ট এবং রসিক জবাবের প্রশংসা করেছেন। একই সঙ্গে তার মন্তব্য থেকে আপাতত এটুকু স্পষ্ট, যশস্বীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের কোনও নিশ্চিত খবর নেই।

এর আগে দক্ষিণী তারকা ধনুষের সঙ্গেও মৃণালের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি তাদের বিয়ে নিয়ে নানা দাবিও প্রকাশ্যে এসেছিল।

১৪ ফেব্রুয়ারি নাকি গোপনে বিয়ে করবেন তারা—এমন খবরও ঘুরেছিল সমাজমাধ্যমে। পরে সে দিন পেরিয়ে গেলেও বিয়ের কোনও খবর মেলেনি। মৃণালও একাধিক বার সে সম্পর্কের জল্পনা নস্যাৎ করেছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement