Apan Desh | আপন দেশ

‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল নিয়ে রাজকুমার হিরানির বার্তা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৮, ১৯ জুন ২০২৬

‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল নিয়ে রাজকুমার হিরানির বার্তা

ছবি: সংগৃহীত

‘থ্রি ইডিয়টস’ বলিউড সিনেমা জগতের এক আলোচিত নাম। যে সিনেমা শুধু বক্স অফিস কাঁপায় না। কাঁপায় দর্শকহৃদয়, মনের অনেটটা জুড়ে থেকে যায় নষ্টালজিয়া হয়ে। কয়েকমাস আগে জানা যায়, এ সিনেমার সিক্যুয়েল আসছে।

সিনেমাটি ২০০৯ সালে মুক্তি পায়। যেখানে দেখানো হয় শিক্ষাব্যবস্থা, বন্ধুত্ব ও জীবনের বিভিন্ন লক্ষ্য। যা এখনো সমাজে প্রাসঙ্গিক।

‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি মুক্তির পর ইতোমধ্যে প্রায় দেড়যুগ কেটেছে। তবে এসময়ের মধ্যে বিভিন্ন সময় এর সিক্যুয়েল নির্মাণের দাবি ওঠেছে দর্শকমহল থেকে। যা নিয়ে কখনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি সংশ্লিষ্ট অভিনয়শিল্পী কিংবা নির্মাতা রাজকুমার হিরানির কাছ থেকে। 
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবার এর সিক্যুয়েল নিয়ে নতুন খবর দিলেন এ নির্মাতা।

বলি তারকা আমির খান, আর মাধবন ও শারমান জোশী অভিনীত সিনেমাটি নিয়ে নির্মাতা জানিয়েছেন, এবার পর্দার র‌্যাঞ্চো, ফারহান ও রাজুর মিড-লাইফ ক্রাইসিস নিয়ে আসা হবে। সিক্যুয়েলের গল্পে চরিত্রদের বয়স বাস্তব জীবনের মতোই এগিয়ে যাবে। কলেজ জীবনের সে তরুণ ছাত্ররা এখন আর মোটেও তরুণ নেই, তারা এখন জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি।

রাজকুমার হিরানি বলেন, আমরা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে কাজ করছি। এবার র‌্যাঞ্চো, রাজু ও ফারহানকে এক চরম মাঝবয়সের সংকট বা মিড-লাইফ ক্রাইসিসের মধ্য দিয়ে যেতে দেখবেন দর্শকরা। বয়সের সঙ্গে জীবন, পরিবার ও ক্যারিয়ারে যেসব চাপ তৈরি হয়, সেসবই হবে এবারের গল্পের প্রধান বিষয়বস্তু।

আরও পড়ুন <<>>ইরানে সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ দোররা মারার নির্দেশ

এদিকে গত এপ্রিলে আমির খান সিক্যুয়েলের ব্যাপারে জানিয়েছিলেন, প্রথম ভাগের গল্পের ঠিক ১০ বছর পর থেকে দ্বিতীয় অংশ শুরু হবে।

অর্থাৎ, কলেজ জীবন শেষ করে চরিত্ররা যখন বাস্তবজীবনে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সে সময়ের নানা গল্প বলা হবে। নির্মাতা এখন এর কাজ নিয়ে ব্যস্ত। ইতোমধ্যে গল্পটা শুনেছি এবং এটি এক কথায় অসাধারণ। এর গল্পে আগের চরিত্রদেরই ফলো করা হবে, তবে এটি এগিয়ে যেতে থাকবে ১০ বছর পর থেকে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়