Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় নতুন শর্ত ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৭, ১৪ জুন ২০২৬

আপডেট: ১৯:১০, ১৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় নতুন শর্ত ইরানের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার একটি খসড়া তৈরি ইরান। যেখানে দেশটি বিস্তৃত কিচু শর্ত ও প্রস্তাব অন্তর্ভুক্ত করেছে। খসড়া অনুযায়ী তেহরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতকে পাতলা (ডাইলিউট) করতে সম্মত হয়েছে বলে জানিয়েছে ইরানি জ্যেষ্ঠ এক কর্মকর্তা।

রোববার (১৪ জুন) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পারমাণবিক ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালি ফের চালু, নিষেধাজ্ঞা শিথিল এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলোও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাব অনুযায়ী, সমঝোতা স্মারক সইয়ের পর হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেয়া হবে। একই সঙ্গে ইরানি বন্দরের ওপর থাকা নৌ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানানো হয়েছে। এ প্রক্রিয় সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩০ দিন।

খসড়ার অর্থনৈতিক অংশে বলা হয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। চুক্তি সম্পন্ন হলে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য ইরানের তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা শিথিলের কথাও খসড়ায় উল্লেখ রয়েছে।

আরও পড়ুন <<>> বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান থেকে ছড়িয়ে পড়ল দাবানল

এতে আরও বলা হয়েছে, ইরানের প্রায় ২৫ বিলিয়ন ডলারের জব্দ হওয়া সম্পদ মুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এর মধ্যে নগদ অর্থ, আঞ্চলিক আর্থিক সহযোগিতা ও ঋণ সুবিধা অন্তর্ভুক্ত আছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, যুক্তরাষ্ট্র আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে ইরানের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করবে, যা ৬০ দিনের আলোচনায় চূড়ান্ত করার কথা বলা হয়েছে।

এদিকে পারমাণবিক বিষয়ে ইরান প্রতিশ্রুতি দেবে, তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না। একই সঙ্গে আলোচনার সময় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বৃদ্ধি না করা এবং নতুন কোনো পারমাণবিক স্থাপনা না নির্মাণের বিষয়েও অঙ্গীকার করবে।

চূড়ান্ত চুক্তিতে ইরানের ইউরেনিয়াম মজুতের পরিমাণ কমানোর বিষয়টি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বলে খসড়ায় উল্লেখ রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়