Apan Desh | আপন দেশ

হরিণ হত্যা নিয়ে সিনেমা: আদালতে সালমান খান

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০১, ১৩ জুন ২০২৬

হরিণ হত্যা নিয়ে সিনেমা: আদালতে সালমান খান

ছবি : সংগৃহীত

হরিণ হত্যাকে কেন্দ্র করে সিনেমা নির্মাণা হচ্ছে। সেজন্য আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড তারকা সালমান খান। ছবিটি তার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করছে বলে তিনি অভিযোগ করেন। এ নিয়ে তিনি দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন অভিনেতা।

আদালতে করা আবেদনে সালমান খান দাবি করেছেন,  ‘কালা হিরণ: দ্য ব্যাটেল ফর লিগ্যাসি’ সরাসরি তার নাম ব্যবহার না করলেও এর পোস্টারে মাধ্যমে তাকে সহজেই শনাক্ত করা সম্ভব।

তার অভিযোগ, এসবের মাধ্যমে তার জনপরিচিত ব্যক্তিত্বকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। পিটিশনে ছবির প্রযোজক অমিত জানি, প্রযোজনা প্রতিষ্ঠান জানি ফায়ারফক্স ফিল্মস, পরিচালক ভরত শ্রীনাতে, অক্ষয় পান্ডেসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে। আদালতের কাছে ছবিটির নির্মাণ, প্রচার, বিতরণ, স্ট্রিমিং ও মুক্তি স্থগিতের নির্দেশনা চেয়েছেন অভিনেতা।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত মে মাসে প্রকাশিত ছবির পোস্টারে এমন একটি চরিত্র দেখানো হয়েছে, যার চেহারা ও স্টাইল সালমান খানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বিশেষ করে চরিত্রটির হাতে থাকা নীল রঙের ব্রেসলেটকে সালমানের দীর্ঘদিনের পরিচিত স্টাইলের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা দর্শকদের বিভ্রান্ত করতে পারে বলে দাবি তার।

আরও পড়ুন <<>> অবসরের গুঞ্জন অক্ষয় কুমারের

এছাড়া পোস্টারে চরিত্রটিকে আগ্নেয়াস্ত্র হাতে দেখানো হয়েছে বলেও আপত্তি জানিয়েছেন সালমান। তার দাবি, অস্ত্র-সংক্রান্ত অভিযোগে তিনি আগেই খালাস পেয়েছেন। ফলে এ ধরনের উপস্থাপনা জনমনে ভুল ধারণা তৈরি করতে পারে এবং তার সুনামের ক্ষতি করতে পারে।

সালমান খানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ছবির কাহিনি এমন কিছু ঘটনার ওপর ভিত্তি করে তৈরি, যা এখনো রাজস্থান হাইকোর্ট ও ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন। এ অবস্থায় এমন কনটেন্ট চলমান বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং ন্যায্য বিচারের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

আদালতে জমা দেয়া নথি অনুযায়ী, গত ২৪ এপ্রিল ছবির নির্মাতাদের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন সালমান খান। সেখানে ছবির উন্নয়ন, প্রযোজনা ও প্রচার বন্ধের আহ্বান জানানো হলেও নির্মাতারা প্রচার চালিয়ে যান বলে অভিযোগ করেছেন তিনি। এ কারণে ‘কালা হিরণ: দ্য ব্যাটেল ফর লিগ্যাসি’-সংক্রান্ত কোনো টিজার, ট্রেলার, পোস্টার বা অন্য কোনো প্রচারসামগ্রী প্রকাশে নিষেধাজ্ঞা এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছবিটির নির্মাণকাজ বন্ধ রাখতে আদালতের নির্দেশনা চেয়েছেন বলিউডের এ তারকা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়