Apan Desh | আপন দেশ

হিজাব পড়ে তোপের মুখে ভারতীয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৩, ৩১ মে ২০২৬

হিজাব পড়ে তোপের মুখে ভারতীয় অভিনেত্রী

ভিকি জৈন ও অঙ্কিতা লোখান্ডে। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বামী ভিকি জৈনের সঙ্গে ভ্রমণ করছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। এসময় তিনি একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছেন।

ছবিতে হিজাব পরিহিত অবস্থায় দেখা যাওয়ায় একাংশের সমালোচনার শিকার হলেও এসময় তার পাশে দাঁড়িয়েছেন ভক্ত-অনুরাগীরা।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় আবুধাবি সফরের কয়েকটি ছবি প্রকাশ করেন অঙ্কিতা। ছবিগুলোর কিছুতে তাকে হিজাব পরা অবস্থায় দেখা যায়। ছবি প্রকাশের পরই মন্তব্যের ঘরে নানা ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করে।

অনেকে প্রশ্ন তোলেন, তিনি কেন হিজাব পরেছেন। কেউ কেউ জানতে চান, তিনি কি মুসলিম।

তবে এসব সমালোচনার জবাব দিয়েছেন অঙ্কিতার ভক্তরা। তাদের মতে, আবুধাবির বিভিন্ন মসজিদ ও ধর্মীয় স্থানে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট পোশাকবিধি মেনে চলা বাধ্যতামূলক। সে কারণেই অভিনেত্রী হিজাব পরেছেন। আবার অনেকেই এটিকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করে ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।

আরও পড়ুন <<>> প্রেমের প্রস্তাব না পাওয়ার কারণ জানালেন তুষি

জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র মাধ্যমে অভিনয়জগতে ব্যাপক পরিচিতি পান অঙ্কিতা লোখান্ডে। পরে তিনি চলচ্চিত্রেও কাজ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ এবং ‘বাঘি ৩’।

ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে ২০২১ সালের ডিসেম্বর মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা। বিয়ের পর এ দম্পতিকে ‘স্মার্ট জোড়ি’, ‘বিগ বস ১৭’ এবং ‘লাফটার শেফস সিজন ২’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়