Apan Desh | আপন দেশ

কারিনার মরদেহ ঢাকায় পৌঁছেছে

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪১, ১৭ মে ২০২৬

কারিনার মরদেহ ঢাকায় পৌঁছেছে

ছবি : সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ ভারতের চেন্নাই থেকে ঢাকায় পৌঁছেছে। রোববার (১৭ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদকে মরদেহ গ্রহণ করতে দেখা যায়।

জানা গেছে, মরদেহ প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে তাদের বাসায় নেয়া হবে। পরে বনানী ডিওএইচএস মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৫ মে রাতে ভারতের ভেলোরে অবস্থিত খ্রিষ্ট্রান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা। লিভার–সংক্রান্ত জটিলতায় তিনি মারা গেছেন বলে জানা গেছে।

গত ৮ মে রাত থেকে দেশে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়। পরে ১১ মে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেয়া হয় তাকে।

কারিনার চিকিৎসার সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা করা হয়েছে এবং তাদের একজন বোনকে লিভার দান করার প্রস্তুতি নিচ্ছিলেন।

আরও পড়ুন <<>> থালাপতি শেষ সিনেমা ফাঁস কাণ্ডে গ্রেফতার তিন

পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণের মাধ্যমে অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন কারিনা। পরে অভিনয় ও চিত্রনাট্য রচনাতেও নিজেকে যুক্ত করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়