ফাইল ছবি
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম আবারও নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন। এবার তিনি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে চান।
এর আগে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তবে এবার ভিন্ন পথে হাঁটছেন। স্বতন্ত্র নয়, দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে হিরো আলম বলেন, এটি তার জন্য নতুন অভিজ্ঞতা হবে। অতীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এবার একটি দলের সঙ্গে থেকে সংগঠিতভাবে কাজ করতে চান। মানুষের কাছে নিজের পরিকল্পনা আরও শক্তভাবে তুলে ধরাই তার লক্ষ্য।
ঢাকা উত্তর নাকি দক্ষিণ সিটি কর্পোরেশন—কোন এলাকা থেকে নির্বাচন করবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বিষয়টি নিয়ে তিনি চিন্তাভাবনা করছেন বলে জানান।
আরও পড়ুন <<>> পর্ণ সাইটে নিজের ছবি নিয়ে মুখ খুললেন জাহ্নবী
নির্বাচনের প্রস্তুতিও শুরু করেছেন তিনি। ইতোমধ্যে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। তাদের সমস্যার কথা জানার চেষ্টা করছেন। পাশাপাশি সম্ভাব্য সমাধান নিয়েও পরিকল্পনা করছেন। খুব শিগগিরই নিজের চূড়ান্ত সিদ্ধান্ত ও বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করবেন বলে জানান তিনি।
কোন দল থেকে নির্বাচন করবেন, সেটিও এখনও নির্ধারিত হয়নি। কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলে জানান হিরো আলম।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমজনতার দলের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ এবং বগুড়া-৪ আসন থেকে অংশ নেয়ার কথা জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সে নির্বাচনে অংশ নেননি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































