সিটি নির্বাচনে লড়বেন হিরো আলম
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম আবারও নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন। এবার তিনি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে চান। এর আগে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তবে এবার ভিন্ন পথে হাঁটছেন। স্বতন্ত্র নয়, দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে হিরো আলম বলেন, এটি তার জন্য নতুন অভিজ্ঞতা হবে। অতীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এবার একটি দলের সঙ্গে থেকে সংগঠিতভাবে কাজ করতে চান। মানুষের কাছে নিজের পরিকল্পনা আরও শক্তভাবে তুলে ধরাই তার লক্ষ্য।
০৮:৫৯ পিএম, ৫ এপ্রিল ২০২৬ রোববার