Apan Desh | আপন দেশ

যে কারণে শ্রদ্ধার মনে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬

যে কারণে শ্রদ্ধার মনে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ব্যক্তিগত জীবনকে বরাবরই পর্দার আড়ালে রাখতে পছন্দ করেন। তাকে খুব একটা আলোচনা বা বিতর্কে দেখা যায় না। কিন্তু ২০২২ সালে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যখন নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী। ঘরের কোণে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। 

সম্প্রতি শ্রদ্ধার মাসি তেজস্বিনী কোলহাপুরী সে দুঃসহ স্মৃতির কথা প্রকাশ্যে এনেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিদ্ধান্তের আসলে কোনো দোষ ছিল না। ও ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিল। ও পেশাদার ডিজে, ভারতের বিভিন্ন পানশালায় যায়। এ ছাড়া ওর নামের পেছনে পারিবারিক আভিজাত্য রয়েছে। তাই লোকে সহজে কাদা ছেটায়। যদিও ওই মামলায় সিদ্ধান্ত নির্দোষ প্রমাণিত হয়। 

আরও পড়ুন<<>>এপস্টেইন ফাইল নিয়ে যা বললেন জয়া আহসান

শ্রদ্ধার মাসির আক্ষেপ আরও বলেন, ওই সময় সিদ্ধান্তকে ভুলভাবে ব্যাখ্যা করা হয় বিভিন্ন জায়গায়। তার ফল স্বরূপ দুই ভাইবোনকে হেনস্তার মুখ পড়তে হয়। দাদার ওই ঘটনায় শ্রদ্ধার মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল বলে জানান অভিনেত্রীর মাসি।

প্রসঙ্গত, ২০২২ সালে বেঙ্গালুরু থেকে সিদ্ধান্ত কাপুরকে গ্রেফতার করে পুলিশ। তাও আবার মাদক মামলায়। সে সময় অভিনেতা শক্তি কাপুরের বাড়ির বাইরে নিত্যদিন জটলা ছিল। সংবাদমাধ্যম থেকে সাধারণ লোকের ভিড়। এর মাঝে জুটে যায় রাজনীতির নেতাকর্মীরা। অভিনেত্রীর বাড়ির বাইরে চিৎকার করে স্লোগান তুলতে থাকেন রাজনৈতিক কর্মীরা। আর তাতেই ভয় পেয়ে যান অভিনেত্রী। ঘরেই হাউ মাউ করে কাঁদছিলেন শ্রদ্ধা কাপুর। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু