Apan Desh | আপন দেশ

তিন নেতাকে ক্ষমা করে দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:১১, ৫ ফেব্রুয়ারি ২০২৬

তিন নেতাকে ক্ষমা করে দিল বিএনপি

বিএনপির লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের এক সপ্তাহও বাকি নেই। চলছে জোরদার প্রচারণা। কোথাও কোথাও তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলের তিন নেতাকে ঘরে ফেরাল বিএনপি। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত তিন নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন<<>>ফের উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আওতাধীন রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ সওদাগর এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসানের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়।

পরবর্তীতে সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে দেয়া বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়