Apan Desh | আপন দেশ

মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬

মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন ইরানের

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা যেন থামছেই না। এর ধারাবাহিকতায় মাটির নিচে থাকা নিজেদের নতুন আরেকটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান।  

বুধবার (০৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ।

দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভির উপস্থিতিতে ঘাঁটিটির উন্মোচন করা হয়।

সামরিক বাহিনীর উচ্চপদস্থ এ দুই কর্মকর্তা বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা এবং প্রস্তুতি বিষয়ে খোঁজখবর নেন। তাদের পাশাপাশি অন্যান্য কমান্ডারদেরও এ ব্যাপারে অবহিত করা হয়।

এ বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, ‘শত্রুদের যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের  সঙ্গে ১২ দিনের যুদ্ধ শেষে আমরা আমাদের রণকৌশল পরিবর্তন করেছি। আমরা এখন প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক অবস্থান নিয়েছি। যার ভিত্তিতে দ্রুত সময়ে এবং বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার পদ্ধতি অনুসরণ করছি। একইসঙ্গে অসম যুদ্ধ এবং প্রতিপক্ষের সামরিক কৌশলকে চূর্ণ করার কৌশল অবলম্বন করছি।’

গত কয়েকদিন ধরে ইরানের আশপাশে যুদ্ধজাহাজসহ ব্যাপক সেনার উপস্থিতি ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে দুই দেশ আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। শঙ্কা করা হচ্ছে, যদি আলোচনায় কোনো সমাধান না আসে তাহলে ইরানে হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। 

আরও পড়ুন : এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ‘এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, তাহলে এটির প্রভাবে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়