Apan Desh | আপন দেশ

হানিয়া আমির হাসপাতালে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ১৫ অক্টোবর ২০২৫

হানিয়া আমির হাসপাতালে

কিছু দিন আগেই বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। তিনি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেছিলেন। কিন্তু তার ভক্তদের জন্য দু:সংবাদ হলো এ পাক অভিনেত্রী গুরুতর অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে ছবি ছড়িয়ে পড়লে অনলাইন ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার সঠিক কারণ এখনো অজানা। হানিয়ার সাম্প্রতিক ছবি এবং ভিডিওগুলোতে তাকে ফ্যাকাশে ও অসুস্থ দেখাচ্ছে। অভিনেত্রী একটি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে হিউস্টনে এসেছিলেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হাসপাতাল থেকে হানিয়ার ছবি ভাইরাল হয়েছে। ‘হানিয়ার কী হয়েছে?’ এর মতো ভক্তদের মন্তব্যে কমেন্ট বক্স ভরে উঠেছে। তারা দ্রুত আরোগ্য কামনা করছেন।

আরও পড়ুন<<>>উপহার হিসেবে পারফিউম পছন্দ সাবিলা নূরের

সোশ্যাল মিডিয়া এখন প্রার্থনা এবং জল্পনা-কল্পনায় ভরে উঠেছে। ভক্তরা অভিনেত্রী বা তার দলের কাছ থেকে তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আপডেটের জন্য অপেক্ষা করছেন। কিন্তু নির্ভরযোগ্য কেউ তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাচ্ছেন না।

‘মুঝে প্যায়ার হুয়া থা’ তারকার সোশ্যাল মিডিয়া ফলোয়ারের সংখ্যা ঈর্ষণীয়। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১ কোটি ৯০ লাখের বেশি ফলোয়ার রয়েছে। তার ফলোয়াররা তুলনামূলক অ্যাকটিভ হওয়ায় তিনি পাকিস্তানের গুরুত্বপূর্ণ সেলিব্রিটিতে পরিণত হয়েছেন। নিজের দেশ ছাড়াও উপমহাদেশে তার কদর রয়েছে।

সম্প্রতি তিনি সীমান্তের বাইরেও কাজ শুরু করেছেন। দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাঞ্জাবি ছবি ‘সরদার জি ৩’-তে অভিনয় করেছেন তিনি। তার এ সাহসী পদক্ষেপ বিনোদন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অভিনয়ের বাইরে হানিয়া ফটোশুট এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্টে সক্রিয় থাকেন। প্রায়শই ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে এবং তার ব্যক্তিগত-পেশাদার জীবনের ঝলক শেয়ার করে নেয়ার জন্য তার প্ল্যাটফর্ম ব্যবহার করেন।

আপন দেশ/জেডআই 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু