Apan Desh | আপন দেশ

মৌসুমীসহ যেসব তারকার ব্যাংক হিসাব জব্দ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ২২ জুন ২০২৫

মৌসুমীসহ যেসব তারকার ব্যাংক হিসাব জব্দ

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীসহ শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। মৌসুমী ছাড়াও এ তালিকায় রেজাউল করিম (বাপ্পারাজ), নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নুসরাত ইয়াসমিন তিশা, শবনম পারভীন ও আহমেদ শরীফের নাম রয়েছে।

গত ১৫ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দের তথ্য জানিয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে। সেখানে উল্লেখিত তারকাদের নাম রয়েছে।

আরওপড়ুন<<>>গোপনে দেশ ছাড়লেন মাহিয়া মাহি

খোঁজ নিয়ে জানা যায়, সময়মতো কর পরিশোধ না করায় এ তারকাদের ব্যাংক হিসাব জব্দ করেছে কর অঞ্চল-১২। এখন কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবের সব ঝামেলা মিটে যাবে। 

রাজস্ব কর্মকর্তা জানান, সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন। কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবে সব ঝামেলা মিটে যাবে।

অভিনেত্রী মৌসুমী বর্তমানে আমেরিকায় রয়েছেন। বাকিরা দেশে থাকলেও এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। নুসরাত ফারিয়া ও সাবিলা নূরের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ