Apan Desh | আপন দেশ

ফেসবুক পোস্টে বিতর্ক উস্কে দিলেন প্রভা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ১৬ মে ২০২৫

ফেসবুক পোস্টে বিতর্ক উস্কে দিলেন প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। প্রেমিকা রাজিবের সঙ্গে গোপন ভিডিও ক্যান্ডালে জড়িয়ে বিতর্কের জন্ম দেয়ার পর থেকেই  শোবিজের কাজে ততটা দেখা যায় না তাকে। বর্তমানে অভিনয়ে ব্যস্ত না থাকলেও মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের নতুন পরিচয় তৈরি করেছেন তিনি। নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন এ অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট  দিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন প্রভা।

পোস্টে তিনি লেখেন, হানিমুনেও নাকি মাকে নিয়ে যেতে হয়। বাইরে গেলে মার হাত ধরে ঘুরতে হয়। আর বউয়ের রান্না ভালো হলে, সে তরকারির পাতিলটাই উল্টে ফেলে দেয়া হয়।

এ ব্যঙ্গাত্মক পোস্টে কার উদ্দেশে অভিনেত্রী এমন কথা লিখেছেন, তা ভক্তদের বুঝতে বিশেষ বেগ পেতে হয়নি। অনেকেই মনে করছেন, তিনি পরোক্ষভাবে র‍্যাব কর্মকর্তা পলাশ সাহার মা আরতি সাহার দিকেই ইঙ্গিত করেছেন।

পলাশ সাহার মৃত্যুর পর তার স্ত্রী সুস্মিতা সাহা দাবি করেছেন, ওর মা আমাকে সংসার করতে দেয়নি। আমার রান্না ওর খুব ভালো লাগত, তাই শাশুড়ি রান্না বন্ধ করে দিলো। উনি চেয়েছিলেন ছেলে বিয়ে করুক, সন্তান হোক, বউ সন্তান নিয়ে থাকুক আর তিনি ছেলেকে নিয়ে থাকবেন।

সুস্মিতা আরও বলেন, আমি বলতাম বউকে কি শুধু রাতে ভালোবাসার জন্য বিয়ে করে? বউয়ের শখ-আহ্লাদ কিছুই থাকবে না?

নেটিজেনদের অনেকে প্রভার পোস্টে সমর্থন জানিয়ে লিখেছেন, বউ মানেই তো শুধু রাতের মানুষ না, এ কথা আরও আগে বলা দরকার ছিল।

আবার কেউ লিখেছেন, ছেলে বড় হলেও কিছু মা ছেলেকে ছোটই রাখেন, যার ফল এমন মর্মান্তিক হয়। তবে কেউ কেউ আবার পলাশ সাহার মায়ের পক্ষেও কথা বলেছেন, বলছেন পুরো ঘটনা না জেনে মন্তব্য করা উচিত নয়।

পলাশ সাহার মৃত্যু আপাতত আত্মহত্যা হিসেবে চিহ্নিত হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে এ মৃত্যুর পেছনে পারিবারিক টানাপোড়েন ও মানসিক চাপে ভেঙে পড়ার অভিযোগ ঘুরে বেড়াচ্ছে। তদন্ত চলছে, তবে সমাজে এ ঘটনা আবারও তুলে ধরেছে এক নতুন বিতর্ক-সংসারে শাশুড়ির ভূমিকা এবং এক পুরুষের দায়িত্ববোধ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ