Apan Desh | আপন দেশ

ভৌতিক ওয়েব সিরিজে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ২৬ অক্টোবর ২০২৪

আপডেট: ১২:২৪, ২৬ অক্টোবর ২০২৪

ভৌতিক ওয়েব সিরিজে মোশাররফ করিম

সাধারণত কমেডিয়ান অভিনয়ে দেখা মেলে অভিনেতা মোশাররফ করিমের। তবে এবার নতুন এক রূপে হাজির হয়েছেন এ অভিনেতা। নতুন একটি ওয়েব সিরিজে ভৌতিক রহস্য নিয়ে হাজির হয়েছেন তিনি।

মোশাররফ করিম অভিনীত ভৌতিক ঘরানার নতুন ওয়েব সিরিজের নাম ‘আধুনিক বাংলা হোটেল’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে নতুন সিরিজটি।

চরকির ফেসবুক পেজ জানিয়েছে, খুব শিগগিরই তাদের প্লাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’।
 
শুক্রবার (২৫ অক্টোবর) এ কনটেন্টের একটি পোস্টার প্রকাশ করেন তারা। ওই পোস্টারে দেখা মেলে মোশাররফ করিমের।
 
পোস্টারের নিচে লেখা বোয়াল মাছের ঝোল, খাসির পায়া এবং হাঁসের সালুন। এগুলো নতুন ওয়েব সিরিজের তিনটি পর্বের নাম। তিন সপ্তাহে পর্যায়ক্রমে এ তিনটি পর্ব প্রচারিত হবে চরকিতে।

গত জুলাইয়ে নতুন সিরিজটির ঘোষণা দেয় চরকি। কাজী আসাদ নির্মিত নতুন ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছন মোশাররফ করিম। তবে অভিনেতার সঙ্গে অভিনয় করা অন্য অভিনয়শিল্পীদের নাম এখনও জানা যায়নি।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch