Apan Desh | আপন দেশ

শাহরুখের ছেলের নাম আব্রাম রাখার কারণ কী?

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শাহরুখের ছেলের নাম আব্রাম রাখার কারণ কী?

বলিউড বাদশা শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান বাবার মতোই জনপ্রিয়। তারও অনেক ভক্ত রয়েছে। আব্রামের বয়স এখন ১১ বছর। শাহরুখ তাকে তার অন্য দুই সন্তানের চেয়ে একটু বেশিই ভালোবাসেন। সারোগেসির মাধ্যমে আব্রামের জন্ম হয়। 

দেখতে শান্ত মনে হলেও সে নাকি অনেক চঞ্চল। তার এ দৌরাত্ম্য সামলাতেই হিমশিম খেতে হয় ন্যানিদের, জানিয়েছেন শাহরুখ। বড় হয়ে সুন্দর ব্যক্তিত্বের মানুষ হবে আব্রাম, এমনটাই আশা শাহরুখের। 

শাহরুখের অনেক ভক্ত-অনুরাগীর কৌতূহল রয়েছে ছোট ছেলের নাম কেন আব্রাম রাখা হয়েছে। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাহরুখ বিস্তারিত জানিয়েছেন, আব্রাম নামের গভীর অর্থ রয়েছে। এ নামের মধ্যে ইহুদিদের পরমপ্রিয় ও আরাধ্য আব্রাহাম রয়েছেন। অন্যদিকে রয়েছেন হিন্দুদের রামও।

শাহরুখ আরও বলেন, ইসলাম ধর্মে হযরত ইব্রাহিম আব্রাহাম নামে পরিচিত। এছাড়া ইহুদি ধর্মে তাকে আব্রাম ডাকা হয়। আমার স্ত্রী হিন্দু ও আমি মুসলিম। আমি চাই শিশুটি অসাম্প্রদায়িক পরিবেশে বেড়ে উঠুক। আমাদের ছেলের নামের মতো আমাদের বাড়ির সবাই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী।

শাহরুখ একটি সাক্ষাৎকারে বলেন, আমি ভাগ্যবান যে আমার জীবনে আব্রাম রয়েছে। খুব সুন্দর, আমি আশা করি আব্রাম বড় হয়ে একজন সুদর্শন মানুষ হবে। আমার সৌভাগ্য আব্রাম এসেছে আমার জীবনে। সে প্রকৃতি ও ঈশ্বরের সন্তান। ভীষণ মিষ্টি। আশা রাখি খুব সুন্দর একজন মানুষ হয়ে উঠবে সে।

বলিউড বাদশা আরও জানান, আব্রামের ন্যানিরা তাকে নিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসেন। সে কাউকে মানতে চায় না। মাঝে মধ্যে শাহরুখ নিজেই আব্রামকে বোঝানোর দায়িত্ব নেন।

শাহরুখ বলেন, আব্রাম আমাকে একবার জিজ্ঞাসা করেছিল, বাবা আমি কি তোমার সঙ্গে দুষ্টুমি করতে পারি? উত্তরে আমি বলেছিলাম, হ্যাঁ। তা পারো। তবে অভিনেতা নিজেই জানিয়েছেন ছেলের গালের টোল দেখলেই নাকি সব ভুলে যান তিনি।

আপন দেশ/অর্পিতা  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ