Apan Desh | আপন দেশ

‘বাজি’ নিয়ে আসছেন তাহসান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭, ৩ জুন ২০২৪

আপডেট: ১৯:৫১, ৩ জুন ২০২৪

‘বাজি’ নিয়ে আসছেন তাহসান

ছবি: সংগৃহীত

সম্প্রতি চরকির ফেসবুক পেজে পোস্ট করা হয় একটি অন্য রকম ছবি, যেখানে দেখা যায় একজন ক্রিকেটার হলুদ রঙের জার্সি পরে মাথায় হেলমেট ও হাতে ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু তার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। ছবির ওপরে লেখা ‘কে আসছে চরকিতে?’ আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে এ পোস্ট নিয়ে চলতে থাকে নানা রকম গুঞ্জন।

অবশেষে আজ সোমবার চরকি নিশ্চিত করে যে পোস্টের সেই রহস্যময় ক্রিকেটার হচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অভিনেতা হিসেবে তাকে বহুবার টেলিভিশনে দেখা গেলেও এ প্রথমবারের মতো তার অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে। আরিফুর রহমানের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’ নিয়ে প্রথমবারের মতো ওটিটিতে আসছেন তাহসান।

এ সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কিনা, তা নিশ্চিত করা যায়নি। কিন্তু জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প। 

শিগগিরই চরকিতে আসছে ‘বাজি’। সাসপেন্স ড্রামা ঘরানার এ সিরিজে তাহসান খান ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ আরও অনেকে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের