Apan Desh | আপন দেশ

মাহিয়া মাহি ফিরছেন

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৮, ১৩ মার্চ ২০২৪

আপডেট: ১১:৪৭, ১৩ মার্চ ২০২৪

মাহিয়া মাহি ফিরছেন

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। দ্বিতীয় বিয়ের পর রূপালি পর্দায় অনিয়মিত হয়ে পড়েন এ অভিনেত্রী। সেভাবে বড় বাজেটের কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। চলচ্চিত্রের বাইরে সংসার, রেস্তোরাঁ ব্যবসা আর রাজনীতি নিয়ে তুমুল ব্যস্ত হয়ে পড়েন তিনি।

একসময় কোলজুড়ে আসে সন্তান ফারিশ। সন্তানকে নিয়েই রাজনীতির মাঠ চষে বেড়িয়েছিলেন নায়িকা। রাজনীতির আলোচনা থামতে না থামতেই সম্প্রতি দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সঙ্গেও বিচ্ছেদের ঘোষণা দেন মাহিয়া মাহি।

মাহির স্বামী রাকিব সরকার জানান, একটি খুদে বার্তাকে ঘিরে দুজনের মধ্যে তৈরি হয় দাম্পত্য কলহ। মান-অভিমান রূপ নেয় তিক্ততায়। বহু চেষ্টা-তদবির করেও বউকে ফেরাতে পারছেন না স্বামী। সে কারণে এখন পাকাপাকিভাবেই ভাঙতে যাচ্ছে মাহির দ্বিতীয় সংসার। মাহি আগেই জানিয়ে দিয়েছেন, এখন সন্তান ফারিশই তার পৃথিবী। আর সন্তানের জন্যই আবারো রূপালি পর্দায় ফেরার জোর প্রস্তুতি নিচ্ছেন ঢালিউডের এই নায়িকা।

আরও পড়ুন <> নুসরাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট

মাহি যে ভালোই প্রস্তুত হচ্ছেন, সেটি তার সামাজিক যোগাযোগমাধ্যম দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। আপাতত বিভিন্ন পোশাক, মেকওভার, লেজার ট্রিটমেন্ট কোম্পানির সঙ্গে কাজ করতে দেখা গেছে মাহিকে, করছেন ফটোশুট। প্রতিদিনিই নতুন নতুন লুক নিয়ে হাজির হচ্ছেন তিনি, সেসব ছবি পোস্ট করছেন ফেসবুকে। সম্প্রতি ভালুকায় একটি স্টেজ শোতেও দেখা গেছে নায়িকাকে। পাশাপাশি কাজের মূল ক্ষেত্র সিনেমার জন্যও নিজেকে ফিট করার মিশনে নেমেছেন তিনি। 

অর্থাৎ, নতুন রূপেই ভক্তদের সামনে আবার হাজির হচ্ছেন মাহিয়া মাহি। শোবিজ অঙ্গনের অনুষ্ঠানগুলোতেও তাকে দেখা যাচ্ছে নিয়মিত। রাজনীতিতেও নিজের অবস্থান ধরে রাখতে চান নায়িকা। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দেননি মাহিয়া মাহি।

প্রায় এক যুগ আগে ‘ভালবাসার রং’ সিনেমার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঢাকাই সিনেমায় পা রাখেন অভিনেত্রী। এরপর ‘অন্যরকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’সহ বহু ব্যবসাসফল সিনেমা উপহার দেন মাহি। পাশাপাশি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতেও দেখা গেছে জনপ্রিয় এই নায়িকাকে।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু