Apan Desh | আপন দেশ

ঢাকার মঞ্চ কাঁপাবেন বলিউডের বাদশাহ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

ঢাকার মঞ্চ কাঁপাবেন বলিউডের বাদশাহ

মঞ্চ কাঁপাতে ঢাকায় আসছেন জনপ্রিয় ভারতীয় র‌্যাপার বাদশাহ। আগামী ১ মার্চ ‘টেকনো স্পার্ক-২০ সিরিজ মিউজিক ফেস্ট’ শিরোনামের কনসার্টে গান গাইবেন বলিউডের এই শিল্পী। মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

এখনও টিকিটের মূল্য ও প্রক্রিয়া প্রকাশ করা হয়নি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে খুব শিগগিরই এর ঘোষণা দেয়া হবে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), এক্সপো জোনে বাদশাহর সঙ্গে আরও পারফর্ম করবেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং ও সঞ্জয়।

জনপ্রিয় ভারতীয় র‍্যাপার আদিত্য প্রতীক সিং, মূলত বাদশাহ নামেই পরিচিত। বলিউডের এ সংগীত তারকা ভারতের বাইরেও বাংলাদেশের শ্রোতাদের কাছে সমধিক পরিচিত। এর আগেও ঢাকায় গাইতে এসেছিলেন তিনি।

আরও পড়ুন>> শাহরুখ খান ঢাকায় আসছেন!

বাদশাহ ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তার ব্যান্ড মাফিয়া মান্দিরে সংগীত কর্মজীবন শুরু করেন। ২০১২ সালে হানি সিং থেকে আলাদা হয়ে স্বতন্ত্র হরিয়ানি গান ‘কার গায়ি চুল’ মুক্তি দেন। ২০১৬ সালের বলিউডের ‘কাপুর অ্যান্ড সন্স’ চলচ্চিত্রে গান ব্যবহার করা হয়। এছাড়া, ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘খুবসুরত’ সিনেমায় গান করে বেশ আলোচনায় আসেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ