দ্বিতীয় বিয়ের সমালোচনা শেষ হতে না হতেই ‘সন্তান’ নিয়ে সমালোচনার শিকার হলেন ভারতের বিখ্যাত গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। রীতিমতো বিরক্ত হয়ে অবশেষে ফেসবুকে মুখ খুলেছেন পিয়া।
অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ের পর একের পর এক সমালোচনার শিকার হচ্ছেন পিয়া। নেটিজেনদের মধ্যে এবার পিয়ার সমালোচনার ইস্যু সন্তান।
অনুপমকে ডিভোর্স দিয়ে পরমব্রতকে বিয়ে করার কারণে পিয়াকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা নেতিবাচক মন্তব্য। নেটিজেনরা বলছেন, দুই সন্তান থাকার পরও কীভাবে অনুপমকে ডিভোর্স দিয়ে পরমব্রতকে বিয়ে করেন পিয়া?
আরও পড়ুন <> ডিপজলের আন্দোলন কার স্বার্থে
চলতি বছর ২৭ নভেম্বর পরমব্রত আর পিয়ার বিয়েকে কেন্দ্র করে ‘দুই সন্তান’-র রসালো সমালোচনা উঠতেই নিন্দুকের উদ্দেশে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে রসালো জবাবই দিয়েছেন পিয়া।
শুক্রবার ( ২২ ডিসেম্বর) সকাল ১১ টায় পিয়া তার ফেসবুকে পোস্টের মাধ্যমে ভক্তদের জানান, তার কোনো সন্তান নেই। মিথ্যা এমন সমালোচনা বিশ্বাস করে কাউকে মুরগি (বোকা) না হওয়ারও অনুরোধ জানান পিয়া।
পিয়া চক্রবর্তী ফেসবুক পোস্টে লেখেন, জনস্বার্থে প্রচার করছি, বাধ্য হয়ে। পিয়া চক্রবর্তীর, মানে আমার, কোনো সন্তান নেই। কস্মিনকালেও ছিল না। দুটিও নয়, একটিও নয়। দয়া করে Fake news factoryর দ্বারা মুরগি হবেন না। আচ্ছা নমস্কার। জনতার মঙ্গল হোক।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































