Apan Desh | আপন দেশ

জায়েদ-সায়ন্তিকা ৪ ঘণ্টা হোটেলে কেন ছিলেন?

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২৩

জায়েদ-সায়ন্তিকা ৪ ঘণ্টা হোটেলে কেন ছিলেন?

তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং মাঝপথে ফেলে কলতাকায় চলে গেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি চলে যাওয়ায় শুটিং বন্ধ হয়ে গেছে। এ নিয়ে উঠেছে নায়িকা ও প্রযোজকের পাল্টাপাল্টি অভিযোগ। অনিশ্চয়তা তৈরি হয়েছে ‘ছায়াবাজ’ সিনেমাটি নিয়ে।

‘ছায়াবাজ’ সিনেমার প্রযোজক মনিরুল ইসলাম বলেন, নৃত্য পরিচালক মাইকেল জায়েদ ও সায়ন্তিকাকে ড্রেস পরিবর্তন ও লাঞ্চের জন্য এক ঘণ্টা সময় দেন। আর নায়ক-নায়িকা চার ঘণ্টা পরে শুটিং স্পটে আসে। এতে ওই দিনের শুটিং আর করা সম্ভব হয়নি।

প্রযোজক মনিরুল ইসলাম বলেন, ‘নৃত্য পরিচালক মাইকেল বাবুর ডিরেকশনে গানের শুটিং করার সময় ড্রেস পরিবর্তন করার জন্য দুপুর ২টা ১৫ মিনিটে হোটেলে যান নায়ক-নায়িকা। ফিরে আসেন সন্ধ্যা ৬টায়। পরে আর দিনের আলো না থাকায় ওইদিন শুট করা হয়নি। ড্রেস চেঞ্জ করতে চার ঘণ্টা সময় লাগে, এমনটি কখনো দেখিনি। এ ছাড়া যেদিন আমরা শুটিং প্যাকআপ করে পুরো ইউনিট নিয়ে চলে আসি, সেদিন নায়ক-নায়িকা হোটেলেই থেকে যান। ওই দিন তারা সেখানে কী করছিলেন? এ প্রশ্নের জবাব তারা কী দেবেন? এ কথাগুলো কখনো সামনে আনতে চাইনি। কিন্তু এখন আর চুপ করে থাকতে পারলাম না।’ 

আরও পড়ুন <> নায়িকা চলে গেলেন কলকাতায়, ছায়াবাজের ভবিষ্যৎ কী

মনিরুল ইসলাম জানান, নৃত্য পরিচালক মাইকেল বাবুর সঙ্গে কাজ করবেন না বলেই ঢাকা ছেড়েছেন সায়ন্তিকা। আরও জানান, মাইকেলের বিরুদ্ধে সায়ন্তিকা হাত ধরার যে অভিযোগ করেছেন, তা সত্য নয়।

হোটেলে অবস্থান নিয়ে প্রযোজক মনিরুল ইসলামের প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমকে জায়েদ খান জানান, তার বিরুদ্ধে তোলা অভিযোগটি ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।

জায়েদ খান বলেন, ‘সায়ন্তিকা কলকাতার পত্রিকায় ক্লিয়ার করেছে মূল সমস্যাটা কোথায়। এখানে অন্য কোনো ব্যাপার নেই। মাঝখান থেকে কেউ কেউ ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে, আমাকে খারাপ বানানোর চেষ্টা করছে।’

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়