Apan Desh | আপন দেশ

ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে নতুন সভাপতি 

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:১৬, ১৫ নভেম্বর ২০২৬

ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে নতুন সভাপতি 

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেয়া হয়েছে। বিভাগীয় সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম।

রোববার (১৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. খাইরুল ইসলামের সভাপতির মেয়াদ  আগামী ১৫ নভেম্বর শেষ হবে। উক্ত বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক শিক্ষা ছুটিতে রয়েছেন। তার পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক আরিফুল ইসলামকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক ১৬/১১/২০২৬ তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য উক্ত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো।  এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

আরও পড়ুন<<>>মাদ্রাসার বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে জরুরি নির্দেশনা

নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, বিভাগীয় সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেয়ায় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমানে বিভাগে বেশকিছু সংকট ও সীমাবদ্ধতা রয়েছে। আমি প্রশাসনের সহযোগিতায় চেষ্টা করবো দ্রুত সময়ের মধ্যে সেশনজট সহ শিক্ষার্থীদের সংকট নিরসনের। 

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি একজন যোগ্য শিক্ষার্থী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থান করে নিতে পারে। সেভাবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এছাড়া বিভাগের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে শিক্ষার্থী ও আমার সহকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে সমাধানে কাজ করবো ইনশাআল্লাহ। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়